গৌরনদীতে আনোয়ারা রহমানের স্মরনসভা ও মিলাদ মাহফিল
বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেনের
মা আলাহাজ্ব আনোরায়া রহমানের স্মরনে গতকাল শনিবার সকালে স্মরনসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
টরকী বন্দর আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে স্কুল মিলনায়তে অনুষ্ঠিত স্মরন সভায় সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ মাকসুদা হোসেন। বক্তব্য রাখেন সুন্দরী সুন্নীয়া আবেদীয় দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রব সিকদার, টরকী বন্দর ভিক্টোরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, টরকী বন্দর আদর্শ জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মহিউদ্দিন সিকদার, শিক্ষক আসাদুজ্জামান, টরকী আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া প্রমুখ। শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত দোয়া-মিলাদ পরিচালনা করেন টরকী বন্দর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আউয়াল।