আর্কাইভ

মাছকাটা নদী থেকে নিখোজ লঞ্চ যাত্রীর লাশ উদ্ধার

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষীপুর থেকে ঢাকাগামী সঞ্চিতা-২ লঞ্চযোগে রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় মেহেন্দীগঞ্জের চরহোগলা গ্রামের আনসার আলী (৩৫)। যাত্রীবাহি লঞ্চটি পাতারহাট লঞ্চ ঘাটে নোঙ্গর করার সময় লঞ্চের সাথে প্লাটুনের ধাক্কা লাগে। এসময় লঞ্চের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রী আনসার আলী পাতারহাটের মাছকাটা নদীতে পরে তলিয়ে যায়। অনেক খোজাখুজির পর ওইদিন রাত সাড়ে সাতটার দিকে স্থানীয় জেলেরা মাছকাটা নদীর মাঝ থেকে নিখোজ হওয়া হতভাগ্য যাত্রী আনসার আলীর লাশ উদ্ধার করে।

Back to top button