আর্কাইভ

কালকিনিতে অপহৃত স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে কালকিনি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। এ ব্যাপারে রবিবার রাতে কালকিনি থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫জুন সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়ে বিদ্যালয়ে আসায় সময় উপজেলা পরিষদের পিছনে সড়ক থেকে পৌর এলাকার জোনারদন্দি গ্রামের এচাহাক হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার (৩৫) নেশাদ্রব্য নাকে শুকিয়ে অচেতন করে তুলে নিয়ে যায়। জ্ঞান ফিরলে জিজ্ঞাসা করতেই বলে ঢাকায় আনা হয়েছে। বিয়ের প্রলভোন দেখিয়ে ‘কাবিন নামা’ বলে একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। ২১দিন একই ঘরে থাকার পর স্বপন তার বাড়িতে এনে আটকিয়ে রাখে। সবার অগোচরে ওই ছ্ত্রী রবিবার বাড়িতে থেকে পালিয়ে কালকিনি থানায় এসে পুলিশের সাহায্য চায়। এ ঘটনায় স্বপন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

ধর্ষিত ওই ছাত্রী এ প্রতিবেদকে জানায়, বিবাহের কথা বলে আমাকে স্বপন প্রত্যেক দিন ধর্ষণ করেছে। কখনো ঘর থেকে বের হতে দেয়নি। বাড়িতে এনেও আটকে রেখেছিল। আমি এর বিচার চাই।

কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান  বলেন, অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা নেয়া হয়েছে। ধর্ষক পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

Back to top button