আর্কাইভ
অবশেষে বিএইচপি একাডেমীর সভাপতি নির্ধারন
গত ১৬ সেপ্টেম্বর উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী ম্যানেজিং কমিটির অভিভাবক পদে নির্বাচন সম্পন্ন হয়।
১০ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে হান্নান মোল্লা, ডা. নিজাম উদ্দিন শাহ, সুনীল কুমার বাড়ৈ, পরেশ রায় নির্বাচিত হন। পরবর্তীতে সভাপতি নির্ধারণের জন্য উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান ও তৃতীয় বিজয়ী সুনীল কুমার বাড়ৈ প্রস্তাবে রশি টানাটানি সৃষ্টি হয়। গতকাল জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সেরাস্থ বাসভবনে এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাসের উপস্থিতিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও নির্বাচিত সদস্যদের সম্মতিক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাসকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা হয়।