গৌরনদীতে গ্রাম পরিস্কার পরিচ্ছনতার উদ্বোধন
বরিশালের গৌরনদী উপজেলায় গ্রামভিত্তিক পরিস্কার পরিচ্ছনার আনুষ্ঠানিক ভাবে গতকাল রবিবার উদ্ধোধন করা হয়েছে।
কটকস্থল গ্রাম দারিদ্র বিমোচন কমিটি ও ব্রাকের এটিউপি কর্মসূচীর উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সভায় দারিদ্র বিমোচন কমিটির স্থানীয় সভাপতি মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক ফকরুল আলম মিয়া। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের এসটিউপি ব্র্যাঞ্চ ম্যানেজার অমিয় রঞ্জন জোতদার, মাদারীপুর জেলা আঞ্চলিক কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দারিদ্র বিমোচন কমিটির সহসভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারন সম্পাদক শিক্ষক আব্দুল ওহাব, ব্র্যাক কর্মী প্রভাষ বসু, আহসানুল হক, জনিরা খাতুন, জলিল গাজী, লিপিতা হালদার, যমুনা মন্ডল প্রমুখ। শেষে মোল্লাবাড়ির সন্নিকটের অপরিচ্ছন রাস্তার পরিস্কার পরিচ্ছন্নতার উদ্ধোধন করা হয়। পরে অতিদরিদ্র সদস্যদের মাঝে বিনামূল্যে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়।