আর্কাইভ
গৌরনদী ছাত্রদলের শুভেচ্ছা ও অভিনন্দন
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর সভার ৮টি ওয়ার্ডে যুবদলের ত্যাগী, নির্যাতিতদের সঠিক মূল্যায়নের
মাধ্যমে কমিটি ঘোষনা করায় গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সফিকুর রহমান শরীফ স্বপন ও পৌর যুবদলের আহবায়ক মোঃ নান্না খানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্রদল নেতৃবৃন্দ। গতকাল রবিবার পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ জাফর খানের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিবৃতিদাতারা হচ্ছেন-ছাত্রদল নেতা শরীফ জসিম উদ্দিন, সৈয়দ নিয়াজুল হক নাদিম, শহিদুল ইসলাম সায়েদ, ওয়াসিম গাজী, বেল্লাল হোসেন, সবুজ হাওলাদার, মনির হোসেন, তাছির মৃধা, মিজান বেপারী, শাহিন সরদার, সোহাগ কাজী, মাসুম বেপারী, মোঃ জলিল, টিপু, রাসেল হাওলাদার, জুয়েল, আমির হোসেন, আসিফ, জামান, রানা, রাব্বি প্রমুখ।