আর্কাইভ
গৌরনদীতে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা ॥ উপজেলার গরঙ্গল জে.এল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র সংগ্রাম (৫) গতকাল সোমবার দুপুরে
পানিতে ডুবে মারা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বোরাদী গরঙ্গল গ্রামের দিনমজুর মনির হোসেন ফকিরের স্কুল পড়ুয়া পুত্র সংগ্রাম। খেলার ছলে গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে সংগ্রাম বসত ঘরের পার্শ্ববর্তী পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। মুমুর্ষ অবস্থায় তাৎক্ষনিক শিশুটিকে গৌরনদী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।