আর্কাইভ
বরিশালে তথ্যমেলা শুরু
আযাদ আলাউদ্দিন, বরিশাল থেকে ॥ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বরিশালে আজ মঙ্গলবার থেকে দু’দিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে তথ্য মেলার উদ্বোধন করেন বরিশালের প্রবীণ সাংবাদিক এস. আলী মোহাম্মদ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি ও সচেতন নাগরিক কমিটি-সনাক এর উদ্যোগে অনুষ্ঠিত এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১০ টি স্টল স্থান পেয়েছে। এরপূর্বে তথ্য অধিকার আন্দোলন ও টিআইবির উদ্যোগে জনগনের কাছে সবধরনের তথ্য সহজলভ্য করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।