আর্কাইভ

শিশু মুঈনকে চিকিৎসার জন্য ঢাকা পাঠালেন সাবেক চীফ হুইপ

৩ বছরের মুঈনকে বাঁচাতে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি একটি মানবিক আবেদন বিভিন্ন পত্রিকায় ছবিসহ গতকাল প্রকাশিত সংবাদ দেখে সকালে উপজেলা সদরের চা বিক্রেতা টেমার গ্রামের হতদরিদ্র সালাম মিয়ার বাড়িতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ্ উপস্থিত হয়ে মুঈনের পিতার সাথে কথা বলে অসুস্থ মুঈনের চিকিৎসার খোঁজখবর নিয়ে আর্থিক সাহায্য পূর্বক ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আবু তৈয়ব এর নিকট চিকিৎসার জন্য পাঠান। মুঈন গত প্রায় ১ বছর যাবৎ পাকস্থলীর সমস্যাসহ নানা জটিলতায় ভুগছে।

Back to top button