আর্কাইভ
উজিরপুর প্রেসক্লাবের কমিটি গঠন
বরিশালের উজিরপুর প্রেসক্লাবের কমিটি গঠনের লক্ষে গতকাল শুক্রবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সাবেক সভাপতি ভবতোষ চক্রবর্তীর
সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মহসীন মিয়া লিটনকে (যুগান্তর) সভাপতি, মোঃ মিজানুর রহমান মিজানকে (ভোরের কাগজ) সাধারন সম্পাদক, সৈয়দ নাজমুল ইসলাম (ইনকিলাব) ও কল্যান কুমার চন্দ্রকে (ডেসটিনি) সহসভাপতি, শাকিল মাহমুদ বাচ্চুকে (সমকাল) যুগ্ন সম্পাদক, মাহবুবুর রহমানকে (আলোর জগত) কোষাধ্যক্ষ, ভবতোষ চক্রবর্তী (বাংলাদেশ সময়), নাসির বালী (সংবাদ), মনিরুজ্জামানকে (নয়াদিগন্ত) সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।