আর্কাইভ
গৌরনদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামের মাঈনুল ইসলামের
আড়াই বছরের শিশু পুত্র মাইদুল ইসলাম গতকাল শনিবার সকালে পানিতে ডুবে মারা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সবার অজান্তে খেলার ছলে গতকাল শনিবার সকাল দশটার দিকে মাইদুল বাড়ির পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজন পুকুর থেকে উদ্ধার করে। আশংকাজনক অবস্থায় মাইদুলকে গৌরনদী হাসপাতালে নেয়া হলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।