আর্কাইভ
আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন
আগৈলঝাড়া অফিস ॥ বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল
টূর্ণামেন্ট’ গতকাল বুধবার বিকেলে গৈলা হাইস্কুল মাঠে উদ্বোধন করা হয়। গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টুর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস, দৈনিক সমকালের সহ-সম্পাদক অজয় দাশগুপ্ত, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান প্রমুখ। উদ্বোধনী খেলা টেমার ও নগরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহন করেন।