আর্কাইভ
মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের ইন্তেকাল
আগৈলঝাড়া অফিস ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার মুক্তিযোদ্ধা ও স্ট্যাম্প বিক্রেতা সৈয়দ সিদ্দিকুর রহমান (৫৫) গত বুধবার বিকেলে তার নিজ
ব্যবসা প্রতিষ্ঠানে হৃদযন্ত্রেরক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নলিল্লাহি …… রাজিউন)। তিনি স্ত্রী, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মরহুমের জানাজা শেষে গৈলা গ্রামের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।