আর্কাইভ
বাড়ি-গাড়ি পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের ২০ সদস্য
গৌরনদী: নিজেদের মাটিতে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে
এক সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলের ২০ সদস্যকে বাড়ি নির্মাণের জন্য ১টি করে প্লট ও ১টি করে গাড়ি প্রদানের ঘোষণা দেন। এছাড়া অনুষ্ঠানে এক্সিম ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান সাকোর পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড় ও কর্মকর্তার হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন শেখ হাসিনা। এর আগে গণভবনে আজ রাত ৮টার দিকে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তারা উপস্থিত হন। রাত ৮টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসানের মাঝে আসন গ্রহণ করেন। এ সময় তিনি সবার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।