ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা
আর্ন্তজাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে গতকাল বৃস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে র্যালী
ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘ক্রেডিট ইউনিয়ন-স্থানীয় বিশ্বস্ত আপনার সেবায় নিয়োজিত’ শ্লোগানকে সামনে রেখে জেলা ক্রেডিট ইউনিয়ন সমূহের উদ্যোগে সকাল দশটায় র্যালী শেষে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে কাল্বের বরিশাল ও খুলনা অঞ্চলের ডিরেক্টর মোঃ রাসেদুজ্জামান ঝিলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের পরিচালন জি.এম হারুন মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী। বক্তব্য রাখেন নলচিড়া ক্রেডিট ইউনিয়নের সভাপতি শেরশাহ ফকির, সাবেক সভাপতি বাদশা ফকির, সাবেক পৌর কমিশনার কবির হোসেন খান, কাল্বের এরিয়া কো-অডিনেটর শাহিনুল হাসান, ক্রেডিট ইউনিয়নের সদস্য মাসুদ পারভেজ, খোকন কৃষ্ণ দাস, সুজন ঘোষ, অনিতা ব্যাপারি প্রমুখ।
গৌরনদীঃ আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উপলক্ষে র্যালী- Gourbadi.com