আর্কাইভ

বাবা-মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা ॥ বাবা-মায়ের সাথে অভিমান করে ষষ্ট শ্রেনীতে পড়ুয়া এক স্কুল ছাত্র বিষপান করেছে। মুর্মুর্ষ অবস্থায় ঈদের দিন সন্ধ্যায় তাকে বরিশালের আগৈলঝাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কত্যর্বরত চিকিৎসক স্কুল ছাত্র সুমন সরকারকে (১২) মৃত বলে ঘোষনা করেন। সুমন আগৈলঝাড়া উপজেলার পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলার মুশুরিয়া গ্রামের পার্শ্বনাথ সরকারের পুত্র। তুচ্ছ ঘটনার জেরধরে সুমনের বাবা-মা তাকে গালিগালাজ করলে অভিমান করে সুমন বিষপান করে।

Back to top button