আর্কাইভ
আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আগৈলঝাড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। গতকাল রবিবার সকাল ১০টায় আগৈলঝাড়া উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার
দীপংকর বিশ্বাসের সভাপতিত্বে আগৈলঝাড়া উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্য্ন গোলাম মোর্তুজা খান । সভায় রতœপুর ইউনিয়নের প্রতি রাতে সরকারী গাছ চুরি করে কেটে নিয়ে যায়, মাদক সেবন, যানবাহন চলাচল বিষয় নিয়ে আলোচনা করা হয় । সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব এর প্রতিনিধি এস আই ফোরকান মিয়া । সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিন সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী রানী সরকার, রাজিহার ইউপি চেয়ারম্যান এস এম আফজাল হোসেন, গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু প্রমুখ ।