আর্কাইভ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ মঙ্গলবার রাতে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পরিমল ঘরামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে গতকাল বুধবার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়।
পুলিশ জানায়, ২০০৮ সালের একটি সি.আর মামলায় পরিমল ঘরামীর ৫ বছর সাজা হয়। এরপর থেকে পরিমল পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে থানা পুলিশ বাশাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতর বাড়ি বড় বাশাইল গ্রামে। সে ওই গ্রামের সুনীল ঘরামীর পুত্র।

Back to top button