আর্কাইভ

হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ বার্থী ইউনিয়নের কমিটি গঠন

কমিটি গঠনের লক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বার্থী তাঁরা মন্দির প্রাঙ্গনে সুধাংশ বোসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক কালিয়া দমন গুহ। বিশেষ অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক লিটু দত্ত। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দ-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের বাটাজোর ইউনিয়ন শাখার সভাপতি রতন দাস, সাধারন সম্পাদক বিপুল বৈদ্য প্রমুখ। শেষে গৌরাঙ্গ বিশ্বাসকে সভাপতি ও নিত্যানন্দ মন্ডলকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের বার্থী ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়।

Back to top button