আর্কাইভ

পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মুরিহার গ্রামের দিনমজুর দেলোয়ার হোসেনের সাত বছরের শিশু পুত্র রাব্বি গত রবিবার সন্ধ্যায় পানিতে ডুবে মারা গেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সবার অজান্তে শিশু রাব্বি বাড়ির পুকুরে পরে যায়। অনেক খোজাখুজির পর বাড়ির লোকজনে ভাসমান অবস্থায় রাব্বির লাশ উদ্ধার করে।

Back to top button