আর্কাইভ
গৌরনদীর ঈদগাহ কমিটির আলোচনা সভা আজ
বরিশালের গৌরনদী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত উদ্যাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার
সকাল ১০ টায় গৌরনদীর ঈদগাহ কমিটির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় ঈদগাহ কমিটির সকল সদস্যদের যথাসময়ে গৌরনদী পৌরসভার মেয়রের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য পৌর মেয়র মোঃ নুরুল ইসলাম নুরে আলম হাওলাদার অনুরোধ জানিয়েছেন।