আর্কাইভ
গৌরনদীতে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে আলোচনা সভা
গৌরনদী অফিস ॥ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে র্যালী ও আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে।
এনজিও সিএসআইডির উদ্যোগে সকাল দশটায় র্যালী শেষে বাটাজোর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান এইচ.এম সামচুল হক। সভায় প্রধান অতিথি ছিলেন বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদানন্দ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। শেষে ৮জন দৃষ্টি প্রতিবন্ধীকে সাদা ছড়ি প্রদান করা হয়।