আর্কাইভ
গৌরনদীতে রহস্যজনক ভাবে ভাই-বোন নিখোঁজ
বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকা থেকে গত দু’দিন ধরে রহস্যজনক ভাবে ভাই ও বোন নিখোঁজ হয়েছেন। এ ব্যাপারে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
উপজেলার বিল্লগ্রাম এলাকার বাসিন্দা খলিল খন্দকারের স্ত্রী জাহানারা বেগম জানান, তার বড় মেয়ে তাছলিমা বেগমের কন্যা জেসমিন খানম (১২) ও পুত্র মিজানুর রহমান মিজান (৯) গত ১২ নবেম্বর তাদের নিকট আত্মীয় খুলনার রূপসা থানার আজগাতি গ্রামের শিখ ইমাম মিস্ত্রির পুত্র নজির আহম্মেদের সাথে বিল্লগ্রামের বাড়ি থেকে আশোকাঠী এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। গত দু’দিন থেকে তাদের তিনজনকে খুজে পাওয়া যাচ্ছেনা। এ ব্যাপারে শুক্রবার রাতে গৌরনদী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।