গৌরনদী অফিস ॥ বরিশাল জেলা উত্তর শাখার মহিলা দলের আহবায়ক হিসেবে গৌরনদীর তাসলিমা পারভীন নির্বাচিত হয়েছেন। মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী নুরী
আরা শাফা ও সাধারন সম্পাদিকা শিরিন সুলতানা এ কমিটি অনুমোদন করেছেন।
কমিটিতে তাসলিমা পারভীনকে আহবায়ক, হাওয়া নুর চৌধুরী, হোসনেয়ারা বেবী, বিলকিস বেগম, শায়লা শারমিন মিসু, নাহার বেগম, শারমিন নাহার মুক্তা ও সালমা বেগমকে যুগ্ন আহবায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা উত্তর শাখার মহিলা দলের আহবায়ক কমিটি গঠন করা হয়।