আর্কাইভ

গৌরনদী আল-হেলাল একাডেমীর সমাপনী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতাঃ গৌরনদী আল হেলাল একাডেমী ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষার ছাত্র-ছাত্রীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান রবিবার সকালে স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাফর শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, গৌরনদী হাইস্কুলের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম, মানিক লাল আচার্য্য, মাওলানা আনোয়ারুল হক নীরু, মোঃ রফিকুল ইসলাম, বাপ্পী আকতার , স্বপ্না আকতার, জেসমিন আকতার, অভিভাবক মোঃ মিজানুর রহমান, মোর্শেদা হক প্রমূখ। পরে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মাওলানা আনোয়ারুল হক নীরু।

Back to top button