আর্কাইভ

বরিশালে কোষ্টগার্ড জেলে সংঘর্ষে দু’জেলে নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে কোষ্টগার্ড ও জেলেদের মধ্যে বুধবার সকালে সংঘর্ষে দু’জেলে নিখোঁজ হয়েছে। গুরুতর আহত হয়েছে সঞ্জয় কুমার নামের এক কোষ্টগার্ড সদস্য। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল কোতয়ালী থানার ওসি মোঃ শাহেদুজ্জামান জানান, বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার চরমোনাইয়ের লামছড়ি এলাকার কীর্তনখোলা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কোষ্টগার্ড সদস্যরা চরমোনাই এলাকার কীর্তনখোলা নদীতে অবৈধ জাল আটক করতে গেলে জেলেদের সাথে কোস্টগার্ড সদস্যদের সংঘর্ষ বাঁধে।

জেলেরা অভিযোগ করেন, একপর্যায়ে কোস্টগার্ড সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দু’জেলে গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়। তবে এখন পর্যন্ত কোন লাশ উদ্ধার হয়নি।

Back to top button