উপবৃত্তির অর্থ বিতরনের ঘটনার অভিযোগে দ্বিতীয় দফায় তদন্ত শেষ
ঝালকাঠি অফিস: নলছিটিতে উপবৃত্তির অর্থদাবী ও শিক্ষকদের ভয়ভীতির ঘটনায়
দ্বিতীয় দফায় তদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগের উপ-পরিচালক এসএম ফারুক সরেজমিনে যান। এসময় ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছাইয়াদুজ্জামান সাথে ছিলেন।
উল্লেখ প্রাথমিক শিক্ষা বিভাগে ঝালকাঠিতে কর্মরত মনিটরিং কর্মকর্তা মো: জাকির হোসেন’র বিরুদ্ধে অর্থ দাবীসহ শিক্ষকদের ভয়ভীতির অভিযোগ আনেন নলছিটির উত্তর তেঁতুলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকরা। এঘটনায় তারা সংশ্লিষ্ট বিভাগে একাধিক অভিযোগ দায়ের করে। এ ঘটনায় প্রথম দফায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছাইয়াদুজ্জামান ও দ্বিতীয় দফায় গতকাল তদন্ত সম্পন্ন হয়। তদন্তকালে এলাকাবাসি মনিটরিং কর্মকর্তার বিরুদ্ধে অর্থদাবীর অভিযোগ আনলেও অভিযুক্ত জাকির হোসেন তদন্তকারী কর্মকর্তাদের কাছে সুষ্ঠু তদন্তের দাবী জানান। শেষ খবরে জানাগেছে স্থানীয়রা তদন্তকারী কর্মকর্তার কাছে ভুল বোঝাবুঝির ঘটনায় অভিযোগের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ প্রত্যাহার করে নেয়া হয়েছে।