আর্কাইভ
আগৈলঝাড়ায় ২ সন্তানের জননীকে নিয়ে ২ সন্তানের জনক উধাও
আগৈলঝাড়া সংবাদদাতা: পরকীয়া প্রেমের টানে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের ২ সন্তানের জনক ২ সন্তানের জননীকে নিয়ে
অজানার উদ্দেশ্যে পারি জামিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, পরকীয়া প্রেমের টানে বাকাল গ্রামের আজিজুল হক মোল্লা গত ২৬ নবেম্বর রাতে একই গ্রামের স্বামী পরিত্যক্তা ২ সন্তানের জননী বিলকিস বেগমকে নিয়ে অজানার উদ্দেশ্যে পারি জমায়। এ ব্যাপারে বিলকিসের মা আমেনা বেগম গত ২৭ নবেম্বর আজিজুলের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।