আর্কাইভ

গৌরনদী মাইগ্রান্ট ওরিয়েন্টেশন


ব্র্যাকের নিরাপদ অভিবাসন সহায়ক প্রকল্পের পরিচালনায়, মানুষের জন্য সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় ও শরিফাবাদ মাইগ্রেশন ফোরামের আয়োজনে উপজেলার পশ্চিম শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাশ রুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে মাহিলাড়া ইউনিয়নের অর্ধশতাধিক যুবক অংশগ্রহন করেন। ওরিয়েন্টেশনের সমাপনী অনুষ্ঠানে ফোরাম সভাপতি কালাম মৃধার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাকের নিরাপদ অভিবাসন প্রকল্পের বরিশাল জেলার কো-অডিনেটর মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের বরিশাল অফিসের হিসাব রক্ষক আবুল বাসার, গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা। বক্তব্য রাখেন প্রকল্পের গৌরনদী অফিসের কমিনেগেশন কর্মকর্তা হারুন-অর রশিদ বাদল, সাংবাদিক বদরুজ্জামান খান সবুজ, ব্রাকের গৌরনদী অফিসের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা প্রমুখ।

Back to top button