আর্কাইভ
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির মৃত্যুবাষিকী উপলক্ষে স্মরনসভা
বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকীর আব্দুর রায্যাকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে
প্রেসক্লাব মিলনায়তনে স্মরন সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সহসভাপতি এইচ.এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, সাধারন সম্পাদক মোঃ আহছান উল্লাহ, সাবেক সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সাংবাদিক খোকন আহম্মেদ হীরা, এম.আলম, এস.এম জুলফিকার, আমিন মোল্লা, বদরুজ্জামান খান সবুজ প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আল ইমরান।