মুলাদীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রাজ্জাক আর নেই
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের মুলাদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রাজ্জাক ভুলু (৮০)
বাধ্যর্কজনিত কারনে গতকাল শুক্রবার দুপুরে উপজেলা সদরের কালুরচর গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির………রাজিউন)। তিনি স্ত্রী, ৫ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব রেখে গেছেন। আজ শনিবার সকাল দশটায় মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। তার মৃত্যুতে বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার বাবলু, মুলাদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল মালেক রাঢ়ী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাওলাদার, সাবেক কামান্ডার হারুন-অর রশিদ খান, রুলার জার্নালিষ্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি প্রতিষ্ঠাতা সভাপতি এইচ.এম জহিরুল ইসলাম, গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি খোন্দকার কাওছার, রুদ্র বাংলার বরিশাল ব্যুরো প্রধান এম.এ গফুর মোল্লা, Gournadi.com’র সম্পাদক খোকন আহম্মেদ হীরা গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।