আর্কাইভ

সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

উত্তর পালরদী গ্রামের রফিক ফকির (৩২) শনিবার গভীর রাতে মারা গেছেন। অপর আহত সেলিমকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর নামকস্থানে বসে শনিবার সন্ধ্যায় নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল চালক গৌরনদীর রফিক ও সেলিম। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতে গুরুতর আহত রফিককে ঢাকা হাসপাতালে নেয়ার সময় রাত তিনটায় ফরিদপুর এলাকায় বসে রফিক মারা যায়।

Back to top button