আর্কাইভ

বরিশালে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত ॥ সড়ক অবরোধ

নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওইদিন রাতে ঘন্টাকালব্যাপী সড়ক অবরোধ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাহার আলী বেপারীর স্ত্রী তার কন্যা বিথি আক্তারকে (৮) নিয়ে রাস্তা পার হতে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা শাপলা পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে রাস্তার বিপরীত পার্শ্বে এসে বিথিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিথি (৮) মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়কের ওপর গাছ ফেলে এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। ফলে মহাসড়কের দু’পার্শ্বে প্রায় ২ শতাধিক যানবাহন আটকা পড়ে। এ সময় র‌্যাব-৮’র টহল দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘাতক বাসটিকে আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়।

Back to top button