আর্কাইভ
গৌরনদীতে যুব দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
ডেক্স রির্পোট ॥ জাতীয় যুব দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের
উদ্যোগে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার খান মোঃ মনিরুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, সাঈদ বীন ভূইয়া পান্নু। শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন প্রাপ্ত আটজনকে সুদমুক্ত ঋণ, বনজ ও ফলজ চারা বিতরন করা হয়।