আর্কাইভ
প্রবীন পরিবারের সদস্যদের নিয়ে দু’দিনব্যাপী সচেতনতা মূলক সেমিনার সম্পন্ন
গৌরনদী অফিস ॥ প্রবীন পরিবারের সদস্যদের নিয়ে কারিতাসের উদ্যোগে দু’দিনব্যাপী সচেতনতামূলক সেমিনার গত বুধবার সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্ঠান উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার কারিতাসের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কারিতাস বাংলাদেশের প্রোগ্রাম অফিসার নুরজাহান সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জমান মনির। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের মাঠ কর্মকর্তা (সি.এইচ.এন.এফ.পি) মাথিয়াস গমেজ। বক্তব্য রাখেন প্রযতœ প্রকল্পের এনিমেটর সুনীল চন্দ্র মল্লিক প্রমুখ।