আর্কাইভ

পৌরসভার ৬৭ জন কাউন্সিলর প্রার্থীকে বৈধ ঘোষনা

কাউন্সিলর পদপ্রার্থীকে বৈধ ঘোষনা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে গত ১৫ ডিসেম্বর ৫৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ১২ জন প্রার্থী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল শনিবার ছিলো কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই বাছাইয়ের দিন। যাছাই বাছাই শেষে ৫৫ জন প্রার্থীকেই বৈধ ঘোষনা করা হয়।

আজ রবিবার পৌরসভার ৩ জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাছাই বাছাই করা হবে। কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষনার পর থেকেই প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় শুরু হয়ে গেছে নির্বাচনের আমেজ। তবে প্রতিটি ওয়ার্ডে আওয়ামীলীগের একাধিক কাউন্সিলর প্রার্থী থাকায় শক্ত অবস্থানে রয়েছে বিএনপির মনোনীত একজন করে কাউন্সিলর প্রার্থীরা। আওয়ামীলীগের একাধিক প্রার্থী থাকায় যেকোন সময় সংঘর্ষের আংশকা করছেন সাধারন ভোটাররা।

Back to top button