আর্কাইভ

উজিপুরে মাদার্শী গ্রামে গৃহবধুকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার মাদার্শী গ্রামের এক গৃহবধূকে শনিবার ভোরে কুপিয়ে জখম করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। আশংকাজনক অবস্থায় ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, ওই গ্রামের জাকির হাওলাদারের স্ত্রী শাহীনুর বেগম শনিবার ভোরে ঘুম থেকে ওঠে ফজরের নামাজ আদায়ের জন্য অজু করতে পুকুর ঘাটে গেলে পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ছালাম হাওলাদার, দুলাল, আব্দুস জব্বার অর্তকিত ভাবে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে গৃহবধুকে কুপিয়ে গুরুতর জখম করে।

জাকির হাওলাদার অভিযোগ করেন, গত একমাস পূর্বে হামলাকারীরা তার কন্যাকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে জখম করে। ওই ঘটনায় তিনি বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তার স্ত্রী শাহীনুরকে কুপিয়ে জখম করেছে।

Back to top button