আর্কাইভ
শোকসংবাদ : ডাঃ মোসলেম উদ্দিন মিয়া
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ২১ নবেম্বর ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মোঃ মোসলেম উদ্দিন মিয়া (৮০) বার্ধক্যজনিত কারনে
শনিবার রাতে অশোকসেন গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির …. রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ৭ কন্যাসহ অসংখ্য আত্মীয়- স্বজন রেখে গেছেন। গতকাল রবিবার সকালে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।