আর্কাইভ
শোক সংবাদ : কালিপদ ঘোষ
গৌরনদী ॥ অগ্রনী ব্যাংক বরিশালের গৌরনদী শাখার সিনিয়র অফিসার কালিপদ ঘোষ (৬৫) হৃদরোগে আক্রান্ত
হয়ে গতকাল সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বিকেলে গৌরনদীর দক্ষিণ পালরদী গ্রামের পারিবারিক শশ্মানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।