আর্কাইভ
আল-হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাফল্য
গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার আল-হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা এবারের
ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
জানা গেছে, ওই মাদ্রাসা থেকে ৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে। এরমধ্যে শতভাগ পাশ ছাড়াও উপজেলার মধ্যে মেধা তালিকায় ওই মাদ্রাসা শিক্ষার্থীরা প্রথম, ষষ্ট ও বিশতম স্থান অর্জন করে। আল-হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী সাহানা আস্রাফি সূপ্তি প্রথম স্থান করে। সূপ্তি মাদ্রাসা সুপার মাওলানা শাহাদাৎ হোসেনের প্রথম কন্যা। সে সকলের দোয়া প্রার্থী।