আর্কাইভ
আমবৌলা মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাগধা ইউনিয়নের আমবৌলা কেরামতিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সোমবার সম্পন্ন হয়েছে।
নির্বাচনে ৫ জন প্রতিদ্বন্দির মধ্যে ফরমান আলী খান ১৬৪ ভোট পেয়ে প্রথম ও ইমদাদুল হক ১০৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাকি ৩ জন প্রার্থী সেকেন্দার আলী মিয়া ৭৬ ভোট, এনামুল হক হাওলাদার ৭৩ ও বাবুল হাওলাদার ২৩ ভোট পেয়েছেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট পরিচালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ আশ্রাফুজ্জামান।
প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া