আর্কাইভ
প্রবীনদের শাক সবজির ওপর প্রশিক্ষন কর্মশালা
গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার প্রবীন ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও শাক-সবজি চাষাবাদের
ওপর দু’দিন ব্যাপী বিশেষ প্রশিক্ষন কর্মশালা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। বে-সরকারী সংস্থা কারিতাস বাংলাদেশের প্রবীনদের জন্য মনোযোগ ও বিশেষ সেবা প্রকল্প (প্রযতœ) প্রকল্পের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের বরিশাল অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা (জেন্ডার) নুরজাহান সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুকুমার চন্দ্র দাস। বক্তব্য রাখেন, কারিতাসের প্রযতœ প্রকল্পের এনিমেটর সুনীল চন্দ্র মল্লিক প্রমুখ। দু’দিন ব্যাপী প্রশিক্ষনে ২৫ জন প্রবীন নারী-পুরুষ অংশগ্রহন করেন।