আর্কাইভ

বরিশালের চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার

পলাতক আসামী ছালেককে কোতোয়ালী পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে নগরীর কালীবাড়ি রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০১০ সালে সংঘটিত অনিক হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত ৫ আসামীর মধ্যে এ পর্যন্ত ছালেকসহ দু’জন গ্রেফতার হলো। একমাস আগে নগরীর কলেজ রোড এলাকা থেকে প্রতিদান বাবু নামে আরেক আসামী গ্রেফতার হয়। উল্লেখ্য, ২০১০ সালের ২৩ ফেব্র“য়ারী অনিককে কালিবাড়ী রোডের ফেয়ার হেলথ ক্লিনিকের সামনে তৃপ্তি হোটেল গলিতে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

Back to top button