আর্কাইভ
পানিতে ডুবে কাউন্সিলর প্রার্থীর পুত্রের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী পৌরসভার ৭ নং (আশোকাঠী-দক্ষিণ বিজয়পুর) ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী
ও যুবলীগ নেতা ফিরোজ রহমানের দু’বছরের শিশু পুত্র গতকাল রবিবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আশোকাঠী গ্রামের ফিরোজ রহমানের দু’বছরের শিশু পুত্র আব্দুল্লাহ আল ওয়ালিদ রবিবার দুপুর দুইটার দিকে খেলার ছলে বসত ঘরের পার্শ্ববতী ডোবায় পরে যায়। অনেক খোঁজাখুজির পর পাশ্ববর্তী বাড়ির লোকজনে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।