আর্কাইভ
মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক আলম আহত
গৌরনদী অফিস ॥ দৈনিক মানবজমিনের বরিশালের গৌরনদী উপজেলা প্রতিনিধি এম.আলম গতকাল রবিবার
দুপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, তার পৈত্রিকবাড়ি উজিরপুরের হস্তিশুন্ড থেকে ওইদিন দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলযোগে গৌরনদীর শাওড়া গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন সাংবাদিক আলম। পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণবিজয়পুর এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলটি মহাসড়কের পাশে খাদে পরে যায়। এতে সাংবাদিক আলম গুরুতর আহত হন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন।