আর্কাইভ

নির্বাচন সুষ্ঠ হয়েছে, ফলাফল মেনে নেয়া হবে: হানিফ

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে। তাই ফলাফল মেনে না নেয়ার কোন কারণ নাই। সিসিসি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরাজয়ের ব্যাপারে আজ দুপুরে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ একথা বলেন। তিনি আরো বলেন, আজ বিকেলে যে কোন সময় দলের মুখপাত্র সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।

Back to top button