আর্কাইভ

প্রেমের ঘটনাকে উত্যক্ত বলে প্রচার

যখন কঠোর অবস্থান নিয়েছে, ঠিক তখই  প্রেমের ঘটনাকে উত্যক্ত বলে থানায় লিখিত অভিযোগ দিয়ে প্রেমিকাকে ফাঁসাতে গিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এক ইউপি চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামে।

জানা গেছে, রত্নপুর ইউনিয়নের চেয়ারম্যান হোসনেয়ারা বেগমের এসএসসি পরীক্ষার্থী কন্যা চাঁপা আক্তারের সাথে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাশ্ববর্তী বেলুহার গ্রামের শাহ আলম হাওলাদারের পুত্র শাহজাদা হাওলাদারের সাথে। শাহজাদা আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। তাদের এ প্রেমের সম্পর্কের খবর রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে পুরো উপজেলায় ছিলো টক অব দ্যা আগৈলঝাড়া। কিন্তু প্রেমের এ সম্পর্ক কোন কিছুতেই মেনে নিতে পারেননি প্রেমিকা চাঁপার চেয়ারম্যান মা হোসনেয়ারা বেগম ও ভাই রতন সন্যামাত।

ক্ষিপ্ত হয়ে গত বৃহস্পতিবার দুপুরে প্রেমিকা চাঁপার ভাই রতন তার ৭/৮ জন সহযোগী নিয়ে সশস্ত্র অবস্থায় উপজেলার মোহনকাঠী এলাকায় বসে পরিকল্পিতভাবে উপর্যুপরী কুপিয়ে গুরুতর জখম করে প্রেমিক ও ছাত্রলীগ নেতা শাহজাদা হাওলাদারকে। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় শাহজাদাকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে শুক্রবার আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলা থেকে রেহাই পেতে ইউপি চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বাদি হয়ে তার মেয়েকে উত্যক্ত করার অভিযোগ এনে গতকাল রবিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

প্রেমের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে ক্ষমতার প্রভাব খাটিয়ে ইউপি চেয়ারম্যান কর্তৃক তার মেয়েকে যৌন হয়রানী করার অভিযোগ এনে থানায় অভিযোগ দায়েরের খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরলে আগৈলঝাড়া সদর থেকে শুরু করে পুরো রত্নপুর ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসি সঠিক তদন্তের মাধ্যমে মূল ঘটনা উদঘাটনের জন্য প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে রত্নপুর ইউনিয়নের চেয়ারম্যান হোসনেয়ারা বেগমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Back to top button