আর্কাইভ

সৌদি প্রবাসীর পরিবারের সদস্যকে অজ্ঞান করে লুট

সোহেল হাওলাদারের পরিবারের ৩ সদস্যকে মঙ্গলবার রাতে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়েছে এক ভাড়াটিয়া প্রতারক দম্পতি। অচেতন অবস্থায় গৃহের তিনসদস্যকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের চরগাধাতলী এলাকার সোদি প্রবাসী সোহেল হাওলাদারের পরিবারের ৩ সদস্য মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। প্রবাসীর পিতা আব্দুল বারেক হাওলাদার (৬৮), মা মাসুদা বেগম (৫৫), ভাগ্নে ইমন হোসেন নিশাদ (১৩) খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে নগদ ২০ হাজার টাকা, ১০ ভরি স্বর্নালংকার নিয়ে চম্পট দেয় প্রতারক দম্পতি। গত ১ জানুয়ারি (শনিবার) অজ্ঞাতনামা প্রতারক দম্পতি প্রবাসীর বাড়িতে ভাড়া উঠেছিল। ঘটনার দিন মঙ্গলবার গভীর রাত থেকেই বাসার ভাড়াটিয়া প্রতারক দম্পতি উধাও হয়ে যায়। গতকাল বুধবার সকালে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Back to top button