আর্কাইভ

ইভটিজিংকে না বলো : গৌরনদীতে শপথ গ্রহন

শপথ গ্রহনের মাধ্যমে বরিশালের গৌরনদীতে দু’দিনব্যাপী স্টুডেন্টস্ ক্যাম্পেইন গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। সমাপনী অনুষ্ঠানে উপজেলার ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ইভটিজিং বিরোধী সাংস্কৃতিক প্রতিযোগীতা, নাটক, ষ্টল পরিদর্শন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ।

বেসরকারী উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্ঠা ও স্পিড ট্রাস্টের আয়োজনে বিএনডিএন ও স্টেপস্ টুয়ার্ডস্ ডেভেলপমেন্টের সহায়তায় গতকাল সোমবার দুপুর বারোটায় ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে দু’দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবির চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির। সভায় বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার ইসাহাক আলী, বরিশাল অমৃত লাল দে কলেজের প্রভাষক ও স্পিড ট্রাস্টের প্রতিনিধি মেজবা বীন ইকবাল শামীম। উদ্বোধনী বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক এইচ.এম শাহজাহান কবীর। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন শারমীন কবীর বিথী। সকাল দশটা থেকে অনুষ্ঠান চলে বিকেল তিনটা পর্যন্ত। আলোচনাসভার সভাপতি জহুরুল ইসলাম জহির অনুষ্ঠানের শেষপ্রান্তে আগত দশনার্থী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ‘ইভটিজিং ও যৌন হয়রানীকে না বলো-মাদককে না বলো’ শপথ বাক্য পাঠ করান। দু’দিনব্যপী অনুষ্ঠানে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে ইভটিজিং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে বসানো হয় সাতটি স্কুলের সাতটি ষ্টল। “বিদায় ২০১০-বিদায় ইভটিজিং” শ্লোগান নিয়ে ইভটিজিং ও যৌন হয়রানীর বিরুদ্ধে নাটক, জারিগান, দলীয় সংগীত, স্বরচিত কবিতা আবৃত্তি প্রতিযোগীতার জন্য প্রথমস্থান অধিকার করেছে চন্দ্রহার মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেছে মাহিলাড়া এ.এস মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয়স্থান অধিকার করেছে বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়।

প্রধান অতিথি বিজয়ীদের মাঝে ও দু’দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহন করা উপজেলার পিঙ্গলাকাঠী, নলচিড়া, সরিকল, চন্দ্রহার, পূর্ব হোসনাবাদ, মাহিলাড়া, বাটাজোর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শান্তনা পুরস্কার বিতরন করেন। শেষে প্রধান অতিথি প্রতিটি ষ্টল ঘুরে দেখেন। এসময় তিনি ইভটিজিং ও যৌন হয়রানীর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে সকল প্রকার সহযোগীতার আশ্বাস দেন। উল্লেখ্য, ইভটিজিং প্রতিরোধে গৌরনদীতে সর্বপ্রথম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে উপজেলার স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সুধী সমাজের হাজার-হাজার দর্শকদের মিলন মেলায় পরিনত হয়।

 


Back to top button