আর্কাইভ

গৌরনদীতে সুফিয়া কামালের জন্মবার্ষিকী

বরিশালের গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নে বুধবার বিকেলে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন করা হয়েছে।

ষ্টেপস্ টুয়ার্ডস ডেভলপমেন্ট বিএনডিএন’র আয়োজনে ও বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন স্পিড র্টাস্ট’র উদ্যোগে মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান শিক্ষক মোঃ ইসাহাক আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাহিলাড়া ডিগ্রী কলেজের প্রভাষক অমল চন্দ্র রায়। বক্তব্য রাখেন শিক্ষক পঙ্কজ রায়, সংগঠনের ফোকাল পার্সন সৈয়দা আফিফা তানিয়া, মাহিলাড়া ইউনিয়ন এলটিজি মোঃ কায়েস প্রমুখ। শেষে সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুধী সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Back to top button